×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৩
  • ২৩৫৪৩৫৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোমবার আগারগাঁওয়ে ব্রাজিলের প্রধান বিচারপতি আন্তোনিও হারমান বেঞ্জামিন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
ব্রাজিলের ন্যাশনাল হাই কোর্ট (এসটিজে) এর প্রধান বিচারপতি আন্তোনিও হারমান বেঞ্জামিন আজ সোমবার আগারগাঁওয়ে বন ভবনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস উপস্থিত ছিলেন।

বৈঠকে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ ও ব্রাজিলের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। পরিবেশ আইনের প্রয়োগ ও টেকসই উন্নয়নে বিচারিক সক্রিয়তার গুরুত্ব নিয়ে আলোচনা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তরুণ ও স্থানীয় সম্প্রদায়ের ভূমিকার ওপরও আলোকপাত করা হয়।

আলোচনায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই বন ব্যবস্থাপনায় বিচারিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে পরিবেশ আইন বিশেষজ্ঞ বিচারপতি বেঞ্জামিন বন সংরক্ষণ ও জলবায়ু ন্যায়বিচারে ব্রাজিলের অভিজ্ঞতা তুলে ধরেন।

উপদেষ্টা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ ও সুন্দরবন-জাফলংসহ পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকার জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগ সম্পর্কে জানান।

ব্রাজিলের প্রধান বিচারপতি পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের সক্রিয় অবস্থানকে সাধুবাদ জানান এবং আইনি ও নীতিগত বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আরও অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।

এসময় তিনি পরিবেশ ও বন সংরক্ষণ বিষয়ে বিচারকদের সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন। পরিবেশ উপদেষ্টা প্রস্তাবে সম্মতি প্রদান করেন।

রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বন উজাড় রোধসহ পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ব্রাজিল ও বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat