×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৬
  • ৪৩৫৪৮০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুশফিকুর রহিম - ছবি : সংগৃহীত
২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় বাংলাদেশের ডান-হাতি ব্যাটার মুশফিকুর রহিমের। এরপর ২২ গজে লাল-সুবজ জার্সি গায়ে ওয়ানডে ফরম্যাট রাঙিয়েছেন মুশফিক। গত ১৯ বছরে বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে বহু রেকর্ডের জন্ম দিয়েছেন তিনি। ক্যারিয়ার শেষে বহু রেকর্ডের মালিকও মুশফিক।

সর্বোচ্চ ম্যাচ : বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭৪  ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড মুশফিকের দখলে। 

দ্বিতীয় সর্বোচ্চ রান : ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক মুশফিক। ২৭৪ ম্যাচে ২৫৬ ইনিংসে ৩৬. দশমিক ৪২ গড়ে ৭ হাজার ৭৯৫ রান করেছেন তিনি।

যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি : বাংলাদেশের হয়ে ওয়ানডেতে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি আছে মুশফিকের। সাকিব আল হাসানের সমান ৯টি শতক আছে মুশফিকের। সর্বোচ্চ ১৪ সেঞ্চুরি নিয়ে শীর্ষে তামিম ইকবার।

দ্বিতীয় সর্বোচ্চ হাফ-সেঞ্চুরি : ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ হাফ-সেঞ্চুরি মুশফিকের। ২৭৪ ম্যাচে ৪৯টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ ৫৬টি হাফ-সেঞ্চুরি যৌথভাবে তালিকার শীর্ষে আছেন তামিম ও সাকিব।

হাফ-সেঞ্চুরির ইনিংস : ওয়ানডেতে ৫৮ বার হাফ-সেঞ্চুরির বা তার বেশি রানের ইনিংস খেলেছেন মুশফিক। যা বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ। এই তালিকায় মুশফিকের উপরে আছেন তামিম (৭০) ও সাকিব (৬৫)।

দ্রুততম সেঞ্চুরি : ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক মুশফিকুর রহিম। ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ২টি ছক্কা ও ১৪টি চারে ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন মুশফিক।

ছক্কা : ওয়ানডেতে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ছক্কার  মালিক মুশফিক। ১০০টি ছক্কা মেরেছেন তিনি। ১০৭ ছক্কা নিয়ে শীর্ষে আছেন মাহমুদুল্লাহ।

দেশ সেরা উইকেটরক্ষক : তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের সেরা উইকেটরক্ষক মুশফিক। টেস্টে ১১৩, ওয়ানডেতে ২৯৭ ও টি-টোায়েন্টিতে ৬২ ডিসমিসাল আছে তার। ওয়ানডে ক্যারিয়ারে ২৭৪ ম্যাচে ২৪১টি ক্যাচ ও ৫৬টি স্টাম্প আউট করেছেন তিনি। ওয়ানডেতে ইতিহাসে সর্বোচ্চ ডিসমিসালে পঞ্চমস্থানে আছেন মুশি।

জুটির রেকর্ড : ওয়ানডেতে বাংলাদেশের হয়ে জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের। দু’জনে ৩ হাজার ৫৪৫ রান করেছেন। মাহমুদুল্লাহর সাথে ২ হাজার ৫৭৪ রান নিয়ে দ্বিতীয়স্থানে আছেন মুশফিক।

জুটিতে সেঞ্চুরির রেকর্ড : ওয়ানডেতে জুটিতে ৭টি সেঞ্চুরি করেছেন মুশফিক ও সাকিব। যা বাংলাদেশের সর্বোচ্চ।

এক ভেন্যুতে রান : এক ভেন্যুতে সর্বোচ্চ রানে দ্বিতীয়স্থানে আছেন মুশফিক। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডেতে মুশফিকের রান ২ হাজার ৬৮৪। মিরপুরের ভেন্যুতে সর্বোচ্চ ২ হাজার ৮৯৭ রান আছে তামিমের।

৯৯ রানে আউট : একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ইনিংসে ব্যক্তিগত ৯৯ রানে আউট হয়েছেন মুশফিক। ২০১৮ সালে আবু ধাবিতে অনুষ্ঠিত ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ১১৬ বলে ৯৯ রানে আউট হন তিনি।

এছাড়াও ওয়ানডেতে দু’বার ৯৮ রানে অপরাজিত থাকেন মুশফিক।  

সিরিজ সেরা : ওয়ানডতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার সিরিজ সেরা হয়েছেন মুশফিক। এক্ষেত্রে ৭বার সিরিজ সেরা হয়ে সবার ওপরে শুধু সাকিব।

তবে বিশ্ব ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে সিরিজ সেরায় দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও ভারতের মহেন্দ্র সিং ধোনির রেকর্ডে ভাগ বসিয়েছেন মুশফিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat