×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৭
  • ৪৩৪৫৭৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এ আর রহমান ও সায়রা বানু। ছবি: সংগৃহীত
অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের অসুস্থতার খবরের মধ্যেই চমক দিলেন সায়রা বানু। তিনি ভক্তদের অনুরোধ জানিয়েছেন, তাকে যেন এ আর রহমানের ‘প্রাক্তন স্ত্রী’ বলা না হয়!
রোববার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক অডিওবার্তায় সায়রা বানু এ কথা জানান।
আনুষ্ঠানিকভাবে এখনো বিচ্ছেদ হয়নি উল্লেখ করে ভক্তদের অনুরোধ করেন, তাকে যেন এ আর রহমানের প্রাক্তন স্ত্রী না বলা হয়।
এক ভয়েস নোটে সায়রা বানু এ বিষয়ে কথা বলেন। তিনি শুরুতেই সালাম জানিয়ে বলেন, ‘আসসালামু আলাইকুম। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। শুনেছি, তার বুকে ব্যথা হয়েছিল এবং তিনি অ্যাঞ্জিওগ্রাফি করিয়েছেন। আল্লাহর অশেষ রহমতে তিনি এখন ভালো আছেন, সুস্থ রয়েছেন।’
সায়রা আরও বলেন, ‘আমি সবার উদ্দেশে বলতে চাই, আমরা এখনো আনুষ্ঠানিকভাবে তালাকপ্রাপ্ত নই, আমরা এখনো স্বামী–স্ত্রী। শুধু আমি গত দুই বছর ধরে ভালো বোধ করছিলাম না বলে কিছুটা আলাদা ছিলাম, যাতে তার ওপর বাড়তি চাপ না পড়ে। কিন্তু দয়া করে আমাকে “এক্স–ওয়াইফ” বলবেন না। আমরা শুধু আলাদা থাকছি, তবে আমার দোয়া সব সময় তার সঙ্গে রয়েছে। আমি বিশেষভাবে তার পরিবারকে অনুরোধ করব, তাকে অতিরিক্ত চাপ দেবেন না এবং ভালোভাবে দেখাশোনা করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।’

এ আর রহমানের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, সংগীত পরিচালক অসুস্থ অনুভব করায় গত রাতে চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসকের জানিয়েছেন, রোজা রাখার কারণে তিনি পানিশূন্যতায় ভুগছিলেন, এটা অসুস্থতার মূল কারণ।

এ আর রহমানের মুখপাত্র এনডিটিভিকে বলেন, তিনি গতকাল লন্ডন থেকে ফিরে আসার পর অসুস্থ বোধ করেন। তাই চেকআপের জন্য হাসপাতালে যান। চিকিৎসকেরা জানান, তার অসুস্থতার মূল কারণ পানিশূন্যতা, যা রোজা রাখার কারণে আরও বেড়ে গিয়েছিল।

গত বছর এ আর রহমান ও সায়রা বানু তাদের আইনজীবীর মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের পর তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। তাদের তিন সন্তান রয়েছে—পুত্র এ আর আমিন এবং দুই কন্যা খাতিজা রহমান ও রাইহিমা রহমান।

বিচ্ছেদের ঘোষণা আসার পর এ আর রহমান এক আবেগঘন বার্তায় বলেছিলেন, ‘আমরা ৩০ বছর আজীবন একসঙ্গে থাকার আশা করেছিলাম, কিন্তু সবকিছুরই অদৃশ্য এক সমাপ্তি রয়েছে। এমনকি সৃষ্টিকর্তার সিংহাসনও হয়তো ভাঙা হৃদয়ের ভারে কেঁপে ওঠে। তবুও, এই ভাঙনের মাঝেও আমরা অর্থ খুঁজে ফিরি, যদিও টুকরোগুলো হয়তো আর একত্রিত হবে না। আমাদের বন্ধুদের ধন্যবাদ জানাই, আমাদের এই নাজুক অধ্যায়ে আমাদের গোপনীয়তা বজায় রাখার জন্য।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat