×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৭
  • ৪৩৫৬৪৫৬৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোমবার রাজধানীর গুলশান নগর ভবনে ডিএনসিসি’র প্রশাসকের কার্যালয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। ছবি: ডিএনসিসি
ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য 'অ্যাফেয়ার্স হেলেন লাফেইভ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার দুপুরে রাজধানীর গুলশান নগর ভবনে ডিএনসিসি’র প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান বৈঠকে উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মেগান বোলডেন, কমার্শিয়াল কাউন্সেলর জন ফে, ম্যানেজমেন্ট কাউন্সেলর ত্রিশিতা মাওলা, ইকোনমিক অফিসার জেমস্ গার্ডিনার।

বৈঠকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, বায়ুদূষণ রোধ, ডেঙ্গু নিয়ন্ত্রণ, ব্লু নেটওয়ার্ক স্থাপন ও খালের উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া ঢাকা শহরের যানজট নিরসন ও যোগাযোগ সহায়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহযোগিতার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। 

বৈঠকে আলাপকালে ডিএনসিসি’র প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। ডিএনসিসি’র বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করবে ডিএনসিসি। ঢাকা শহরে ছোট বড় অনেকগুলো খাল রয়েছে। বর্তমান সরকার এই খালগুলোর উন্নয়নের মাধ্যমে শহরজুড়ে ব্লু নেটওয়ার্ক স্থাপন করার কার্যক্রম গ্রহণ করেছে। ডিএনসিসির আওতাধীন এলাকার খালগুলোর উন্নয়ন করে ব্লু নেটওয়ার্ক স্থাপনে ডিএনসিসি যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, বায়ুদূষণ রোধ, ডেঙ্গু নিয়ন্ত্রণেও একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করছি।’

এসময় ডিএনসিসি’র প্রশাসক আগামী দিনে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো নিবিড় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার উন্নয়নে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat