×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৯
  • ২৩৪৩২৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে মায়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার প্রধান আতাউল্লাহ আবু জুনুনীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে র‍্যাব। তবে আরসাপ্রধানকে গ্রেপ্তারের ইস্যুতে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনও আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিষয়টি পুলিশকে দেখার কথা জানিয়েছেন উপদেষ্টা।
বুধবার (১৯ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।সোমবার দিবাগত রাতে আরসার পাঁচ সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন দুই মামলায় তাদের আদালতে হাজির করে রিমান্ড চাইলে আদালত তাদের ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার আরসার প্রধান গ্রেপ্তার হয়েছেন বলে নিশ্চিত করেছিলেন। 
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আরসাপ্রধান গ্রেপ্তার ইস্যুতে মিয়ানমার সরকারের সাথে যোগাযোগ করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এখনো বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat