×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৯
  • ৩৪৪৫৩৭৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা বড় জাহাজ থেকে আমদানি পণ্য বোঝাইয়ের পর লাইটার জাহাজগুলোকে ৭২ ঘণ্টার মধ্যে বন্দরসীমানা ত্যাগ করতে আবারো নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

আজ বুধবার আমদানি করা পণ্য খালাসের পর বাজারজাত না করে নদী ও সমুদ্রে জাহাজের মধ্যে ভাসমান গুদামে অবৈধভাবে মজুদ করার বিরুদ্ধে যৌথ সাঁড়াশি অভিযান পরিচালনাকালে এই নির্দেশ দেয়া হয় বলে জানান চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক। কোস্ট গার্ড, নৌ পরিবহন অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান চালায়।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, রাষ্ট্রীয় প্রয়োজনে এবং বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে তাদেরকে ৭২ ঘণ্টার মধ্যে পণ্য বোঝাই করে গন্তব্যে চলে যাওয়ার জন্য গত ২৬ ফেব্রুয়ারি নির্দেশ দেয়া হয়েছিল। সেই নির্দেশ আসলে মানা হচ্ছে কিনা সেটি দেখতে আজকে এই অভিযান চালানো হয়। অভিযানে বন্দরের ম্যাজিস্ট্রেট, নৌবাহিনী কোস্টগার্ড যৌথভাবে বন্দরের সীমানায় অবস্থানরত জাহাজগুলো কখন সেখানে এসেছেন, কখন পণ্য বোঝায় করেছেন এবং কখন তারা চলে যাচ্ছেন সেগুলো যাচাই-বাছাই করেছেন।

বন্দর সূত্র জানিয়েছে, বাজারে পণ্যের কৃত্রিম সঙ্কট সৃষ্টির উদ্দেশ্যে কিছু অসাধু ব্যবসায়ী আমদানি করা পণ্য খালাসের পর তা বাজারজাত না করে লাইটার জাহাজকে ‘ভাসমান গুদাম’ হিসেবে ব্যবহার করে মজুদ করে রাখা হচ্ছে বলে অভিযোগ আছে। কিন্তু, পণ্য খালাসের পর তা ৭২ ঘণ্টার বেশি সময় জাহাজে মজুদ রাখা নিষিদ্ধ। তাই, জাহাজে অবৈধ পণ্য মজুদের বিরুদ্ধে আজ বুধবার সকাল থেকে তৃতীয় দফায় অভিযান চালানো হয়।

উল্লেখ্য রমজানকে ঘিরে অন্যান্যবারের চাইতে এবার অনেক বেশি ভোগ্যপণ্য আমদানি হয়েছে। সবগুলো পণ্য একসাথে বাজারে ঢুকলে দাম পড়ে যাওয়া সম্ভাবনা থাকে বলে অসাধু ব্যবসায়িদের ধারণা। সেজন্য অনেকেই পণ্য বোঝাই করে দেশের বিভিন্ন প্রান্তে গুদামজাত এবং চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করা জাহাজ ভর্তি করে ভাসমান গুদামে রেখে দিয়েছেন বলে অভিযোগ উঠে। বাজারে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করে লাইটার জাহাজের জট তৈরি করায় নতুন আসা জাহাজগুলো বন্দরে পণ্য খালাস করতে পারছে না। ফলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজের অবস্থান বেড়ে যাচ্ছে। 

তিন সপ্তাহের মধ্যে বন্দর কর্তৃপক্ষের যৌথ অভিযানে প্রায় ১ হাজারেরও বেশি জাহাজে এই অভিযান চালিয়েছেন জানিয়ে বন্দর সচিব বলেন, সমতলের গুদামে অভিযান করার সুযোগ থাকলেও সাগরে ভাসমান জাহাজে সেভাবে অভিযানের সুযোগ নেই। তাই অসাধু ব্যবসায়ীরা ভাসমান গুদামে জাহাজের মধ্যে পণ্য মজুদ করে রাখেন এরকম অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। মূলত এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে জাহাজগুলো যাতে পণ্য খালাস করে ভাসমান গুদামে রেখে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য নজরদারি করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat