×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৫-০৩-২০
  • ৪৩৫৪৯২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার নীলফামারীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা তাদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন করে।
নীলফামারী জেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা তাদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে। মসজিদভিত্তিক শিক্ষক কল্যাণ পরিষদ নীলফামারী জেলা শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, ঈদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন পরিশোধ ও প্রকল্প স্থায়ীকরণসহ পাঁচ দফা দাবি জানানো হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নীলফামারী জেলা সভাপতি মাওলানা মো. নুরনবী, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম জানান, ১৯৯৩ সাল থেকে সারাদেশে ৭৩ হাজার ৭৬৮টি মসজিদ ভিত্তিক শিক্ষা কেন্দ্র চালু আছে। এসব কেন্দ্রের মাধ্যমে সমাজের দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর ছেলে-মেয়েরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে।  কিন্তু ২০২৫ সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না করায় কেন্দ্রগুলো বন্ধের উপক্রম হয়েছে। সেইসঙ্গে তিন মাস ধরে শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat