×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৫-০৩-২৮
  • ৫৪৪৫৮৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিকোলাস পুরানের ২৬ বলে ৭০ রানের ইনিংসে ভর করে লাক্ষ্মৌ সুপার জায়ান্টস সানরাইজার্স হায়দারাবাদকে পরাজিত করেছে -ছবি : সংগৃহীত
নিকোলাস পুরানের ২৬ বলে ৭০ রানের ইনিংসে ভর করে লাক্ষ্মৌ সুপার জায়ান্টস সহজেই ১৯১ রানের লক্ষ্য স্পর্শ করে সানরাইজার্স হায়দারাবাদকে পরাজিত করেছে। নতুন আইপিএল মৌসুমে এটি লাক্ষ্মৌর প্রথম জয়। ২৩ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করেছে লাক্ষ্মৌ। পুরানের বিধ্বংসী ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি। হায়দারাবাদের ফ্ল্যাট পিচে ক্যারিবীয় এই ব্যাটারকে থামতেই পারেনি স্বাগতিক বোলাররা।

ভারতীয় রিশভ পান্ত এবারের আইপিএল’র সবচেয়ে দামী খেলোয়াড়। তার নেতৃত্বেই মাঠে নেমেছিল লাক্ষ্মৌ। কিন্তু শুরুতেই এইডেন মার্করামকে হারিয়ে চাপে পড়ে সফরকারী। সেই ধাক্কা ভালই সামলে উঠেন মিচেল মার্শ (৫২) ও পুরান। দ্বিতীয় উইকেটে এই জুটি ১১৬ রান যোগ করে। ৯ম ওভারে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের এলবিডব্লিউর ফাঁদে পড়েন পুরান। ঐ সময় দলের রান ছিল ২ উইকেটে ১২০। ১৫ বলে ১৫ রান করে হার্শা প্যাটেলের শিকারে পরিণত হন পান্ত। এরপর দ্রুতই বিদায় নেন আয়ুশ বাদোনি। শেষের দিকে আব্দুল সাদাম ৮ বলে ২২ রানে অপরাজিত ছিলেন।

এর আগে টসে জিতে হায়দারাবাদকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় লাক্ষ্মৌ। টপ অর্ডারে ট্রাভিস হেডের ৪৭ রানে ভর করে হায়দারাবাদ ৯ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে। ইনজুরি রিপ্লেসমেন্টে লাক্ষ্মৌতে খেলতে আসা শার্দুল ঠাকুর ৩৪ রানে নিয়েছেন ৪ উইকেট। আইপিএল’এ এটাই তার সেরা পারফরমেন্স। তৃতীয় ওভারে ওপেনার অভিষেক শর্মা (৬) ও ইশান কিশনের (০) উইকেট দখল করে শার্দুল নিজের জাত চিনিয়েছেন।

১৫ রানে ২ উইকেট হারিয়ে হায়দারাবাদ যখন চাপের মখে তখনই হেড দলের হাল ধরেন। ধীরে ধীরে তিনি দলকে একটি লড়াকু ইনিংস গড়তে সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat