×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-০৩-২৮
  • ৩৪৪৫৭৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তার দেশ সুদানে যুদ্ধের অবসান ঘটাতে চায়। রাজধানী খার্তুমসহ সুদানে নতুন করে সহিংসতার পর যুক্তরাষ্ট্র আরো কূটনৈতিকভাবে পদক্ষেপ নেওয়ার আশা করছে বলে মন্তব্য করেন তিনি । 

মিয়ামি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গতকাল বৃহস্পতিবার রুবিও বলেছেন, তিনি সুদানের বিষয়ে ’অবগত’ ছিলেন এবং সাম্প্রতিক দিনগুলোতে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদসহ আন্তর্জাতিক নেতাদের সাথে ধ্বংসাত্মক যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন।

ক্যারিবিয়ান ভ্রমণের পর মিয়ামিতে তার বাড়িতে যাওয়ার সময় রুবিও সাংবাদিকদের বলেন, আমরা খুবই উদ্বিগ্ন যে এক দশক বা তারও কম সময়ের মধ্যে যেখানে ছিলাম সেখানেই রয়েছি।

তিনি বলেন, আমরা এটা দেখতে চাই না। তাই আমরা আমাদের অংশীদারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তাদের করণীয় সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করছি। 

রুবিওর পূর্বসূরী অ্যান্টনি ব্লিঙ্কেন যুদ্ধের অবসান ঘটাতে ব্যাপকভাবে মধ্যস্থতার চেষ্টা করেছিলেন। যা প্রায় দুই বছর আগে সেনাবাহিনী প্রধান এবং একটি শক্তিশালী আধা-সামরিক ইউনিটের মধ্যে দ্বন্দ্বের শুরু হয়েছিল।

ব্লিঙ্কেনের নেতৃত্বে একজন দূত যুদ্ধের ওপর আলোচনার আয়োজন করেছিলেন। কিন্তু পূর্ববর্তী পররাষ্ট্রমন্ত্রী শেষ পর্যন্ত যুদ্ধ শেষ করতে ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছিলেন এবং যুদ্ধক্ষেত্রে জয়লাভের চেষ্টা করার সময় উভয় পক্ষকেই নৃশংসতা চালানোর অভিযোগ করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat