×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৫-০৪-১০
  • ৪৫৬৫৬০১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের স্বাস্থ্য খাতের প্রতিটি প্রতিষ্ঠানে (সরকারি, বেসরকারি, এনজিও) বাধ্যতামূলক হোমিওপ্যাথিক চিকিৎসক নিয়োগে জন্য পদ রাখার দাবি জানিয়েছেন হোমিও চিকিৎসকরা।

হোমিওপ্যাথির জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭০তম জন্মবার্ষিকী হোমিওপ্যাথিক দিবস উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার গ্র্যান্ড আজাদ সেন্টারে ইনো হেলথ এন্ড হোমিও ক্যান্সার চিকিৎসা কেন্দ্র আয়োজিত এক সাইন্টিফিক সেমিনারে এ দাবি জানানো হয়।

সেমিনারে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) এ কে এম সোহেল, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম কবির, হোমিও চিকিৎসক ডা. এম এ কাদের, ডা. মো. রাশিদুল হক, ডা. আরিফুর রহমান মোল্লা ও ডা. নাজমুল হাসান জামসন প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, হোমিওপ্যাথি একটা পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা। সকল বয়সের ও সকল রোগের জন্যই এটা উপযোগী। দেশের চল্লিশ ভাগ মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা নেন। মানুষ হোমিওপ্যাথি ডাক্তারদের খুব সহজেই কাছে পাচ্ছে। পাশাপাশি চিকিৎসা খরচ স্বল্পমূল্যে থাকার কারণে হোমিওপ্যাথি চিকিৎসা বেশ জনপ্রিয়। রোগীকে অল্প ঔষধ দিয়ে সুস্থ করে তোলাই হোমিওপ্যাথির মূলমন্ত্র।

হোমিও বিশেষজ্ঞরা বলেন, দেশের স্বাস্থ্য সেবাখাতের উন্নয়নে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রয়োজনীয় জনবল বৃদ্ধি বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য কমপক্ষে একটি পদ সৃষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ এবং এইচপিএন এর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান/ ইন্সটিটিউট হালনাগাদ করণ, পরীক্ষাগ্রহণে আধুনিকায়ন, সিলেবাস ও পাঠ্যক্রম পুনর্মূল্যায়ন এবং বিশেষায়িত ও উপবিশেষায়িত চিকিৎসকদের জন্য হোমিওপ্যাথিক পদ সৃষ্টি করতে হবে।

প্রতিটি বিভাগে ন্যূনতম ১টি করে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপন করার দাবি জানিয়ে তারা বলেন, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সরকারি পর্যায়ে মাত্র একটি। আর আসন সংখ্যা মাত্র ৫০টি। নতুন সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপন এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আসন সংখ্যা বৃদ্ধিকরণ জরুরি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat