×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-০৪-১৯
  • ৪৩৪৫৬৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি, গণঅভ্যুত্থানে সম্পৃক্ত রাজনৈতিক দল সমূহ ও অন্তর্বর্তী সরকারের মধ্যে পরস্পর বিভেদ কমিয়ে সমঝোতায় না পৌঁছালে সংস্কার, ফ্যাসিবাদের বিচার ও নির্বাচন সবকিছুতেই অনিশ্চয়তা সৃষ্টি হবে বলে মনে করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

আজ শনিবার দলের নিয়মিত জাতীয় নির্বাহী কাউন্সিলের সভায় সূচনা বক্তব্যকালে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এ উদ্বেগের কথা জানান।

এবি পার্টি’র কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, জাতীয় নির্বাচন ও দলের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন এবি পার্টি’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক, জাহাঙ্গীর কাসেম, বি এম নাজমুল হক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন।

সভাপতির বক্তব্যে মঞ্জু বলেন, বিএনপি বলছে নির্বাচনের কাট অফ টাইম চলতি বছরের ডিসেম্বর, সরকার বলছে পরবর্তী বছরের জুন আর বিভিন্ন রাজনৈতিক দলের মত হচ্ছে দৃশ্যমান সংস্কার ও বিচারের পরই নির্বাচন। এই তিন মতের মাঝে আলাপ-আলোচনা ও সমঝোতাপূর্বক একটি গ্রহণযোগ্য ঐকমত্যে না পৌঁছালে যে অনিশ্চয়তা ও সংশয় তৈরি হবে তা দেশের জন্য কোনো ভাবেই কল্যাণ বয়ে আনবে না।

জনগণের একটা অংশ ‘ড. ইউনূসকে পাঁচ বছরের জন্য চাই’ বা ‘মার্চ ফর ইউনূস’ জাতীয় কর্মসূচির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সরকার যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটাতে পারে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারে, গ্রীষ্মকালে বিদ্যুতের লোড শেডিং সহনীয় মাত্রায় রাখে আর অর্থনীতিতে দৃশ্যমান অগ্রগতি ঘটাতে পারে তাহলে রাজনীতির বাইরে সরকারের পক্ষে একটা জনমত তৈরি হয়ে যেতে পারে। রাজনৈতিক পক্ষ আর অরাজনৈতিক পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে গেলে সেটা কারও জন্য শুভ ফল বয়ে আনবে না।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যদি সুশাসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে না পারে এবং সংস্কার ও নির্বাচনের বিষয়ে অযথা দীর্ঘসূত্রিতার আশ্রয় নেয় তাহলে বর্তমান রিজিমকে ১/১১ সরকারের পরিণতি ভোগ করলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।

সভায় সারা দেশের সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতর) আব্দুল্লাহ আল মামুন রানা। অর্থনৈতিক আয় ব্যয়ের বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন যুগ্ম সাধারণ সম্পাদক (অর্থ) আমিনুল ইসলাম এফসিএ।

জাতীয় নির্বাহী পরিষদের নিয়মিত সভায় পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat