×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৪-২২
  • ৪৩৪৫৩৭৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রানি সোনজা। ছবি: সংগৃহীত
নরওয়ের ৮৭ বছর বয়সী  রানি সোনজা সোমবার গভীর রাতে শ্বাসকষ্টের কারণে অসলোর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজপ্রাসাদ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অসলো থেকে এএফপি এ খবর জানায়। 

রাজপ্রাসাদ এক বিবৃতিতে বলেছে, ‘রানীকে সিকিলসডালেনে অবস্থিত ‘রয়েল মাউন্টেন শ্যালেট’ কটেজ থেকে মেডিকেল হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়। এ সময় রাজকীয় দম্পতি কটেজটিতে ইস্টার ছুটি কাটাচ্ছিলেন।

বার্তা সংস্থা এনটিবি জানায়, ১৯২৪ সাল থেকে, নরওয়েজিয়ান রাজপরিবার তাদের ইস্টার ছুটির বেশিরভাগ সময় শ্যালেটে কাটান।

রানি সোনজাকে জানুয়ারি মাসে হৃদ্‌যন্ত্রের জটিলতার কারণে সংক্ষিপ্ত সময়ের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

প্রাসাদ জানায়, পরে তার হৃদপিন্ডে সফলভাবে একটি পেস-মেকার বসানো হয়।

গত মার্চ মাসে মালয়েশিয়ায় ছুটি কাটানোর সময় সংক্রমণের পর রানি সোনজার স্বামী কিং হ্যারাল্ডের হৃদযন্ত্রে পেস-মেকার বসানো হয়। ৮৭ বছর বয়সী হ্যারাল্ড ইউরোপের সবচেয়ে বেশি সময় ধরে রাজা হিসেবে দায়িত্ব পালন করছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat