×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৬
  • ৪৩৪৫৭৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চতুর্থ ভারতীয় হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৪শ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন মহেন্দ্র সিং ধোনি। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতরাতে ক্যারিয়ারের ৪শতম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামেন তিনি। ধোনির রেকর্ডের ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের কাছে ৫ উইকেটে হারে তার দল চেন্নাই সুপার কিংস।  

ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় চেন্নাই। এরপর বড় জুটি না হওয়াতে দলীয় ৭৪ রান তুলতেই ৪ উইকেট হারায় চেন্নাই। 

দলের হয়ে পঞ্চম উইকেটে ২০ বলে সর্বোচ্চ ৪০ রানের জুটি গড়েন শিবম দুবে ও ডেওয়াল্ড ব্রেভিস। দুবে ১২ রানে আউট হলেও, চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ রান করেন ১টি চার ও ৪টি ছক্কায় ২৫ বলে ৪২ রান করা ব্রেভিস। 

শেষদিকে দীপক হুদার ২১ বলে ২২ রানের সুবাদে ১ বল বাকী থাকতে সব উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ পায় চেন্নাই। মাইলফলকের ম্যাচে ব্যাট হাতে ১০ বলে ৬ রান করেন ধোনি। হায়দারাবাদের পেসার হার্ষাল প্যাটেল ২৮ রানে ৪ উইকেট নেন। 

জবাবে ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় হায়দারাবাদ। তবে তিন নম্বরে নামা ইশান কিশানের ৩৪ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৪৪ রানের কল্যাণে লড়াই টিকে থাকে হায়দারাবাদ। কিন্তু ১০৬ রানে পঞ্চম উইকেট পতন হলে চাপে পড়ে তারা। এমন অবস্থায় শেষ ৬ ওভারে ৪৯ রান দরকার পড়ে হায়দাবাদের। 

ষষ্ঠ উইকেটে কামিন্দু মেন্ডিস ও  নিতিশ কুমার রেড্ডির ৩১ বলে অবিচ্ছিন্ন ৪৯ রানে টুর্নামেন্টে তৃতীয় জয়ের দেখা পায় হায়দারাবাদ। 

কামিন্দু ৩২ ও রেড্ডি ১৯ রানে অপরাজিত থাকেন। চেন্নাইয়ের নূর আহমেদ ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন হায়দারাবাদের প্যাটেল। 

এই জয়ে ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে হায়দারাবাদ। সমান  ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে চেন্নাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat