×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৬
  • ৪৫৩৩৬৫৮০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ সাভার সেনানিবাসে সাভার গলফ ক্লাবের হলরুমে "বাংলাদেশ অ্যামেচার ওপেন-২০২৫" এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‘বাংলাদেশ এ্যামেচার ওপেন-২০২৫' এর সমাপনী অনুষ্ঠান আজ সাভার সেনানিবাসস্থ সাভার গলফ ক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

পুরস্কার বিতরণ শেষে সেনাপ্রধান তাঁর বক্তব্যে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

টুর্নামেন্টে বাংলাদেশসহ ৭টি দেশের মোট ১০২ জন গলফার অংশগ্রহণ করেন। 

টুর্নামেন্টে পুরুষ এককে বাংলাদেশের সৈনিক মো. সাহাব উদ্দিন চ্যাম্পিয়ন এবং পাকিস্তানের নোমান ইলিয়াস রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন।
 
পুরুষ দলগত ইভেন্টে মালয়েশিয়ার হারিজ হেজরি ও ফারিজ আজিহান চ্যাম্পিয়ন এবং বাংলাদেশের মেহেদী হাসান ও মুন্না মিয়া রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। 

মহিলা এককে পাকিস্তানের আনিয়া ফারুক সাঈদ চ্যাম্পিয়ন এবং একই দেশের পারখা ইজাজ রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। 

মহিলা দলগত ইভেন্টে পাকিস্তানের পারখা ইজাজ ও আনিয়া ফারুক সাঈদ চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ 'এ' দলের নাসিমা আক্তার ও সোনিয়া আক্তার রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, স্পন্সরগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat