×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৬
  • ৩২৪৩৭৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শনিবার চট্টগ্রামে র‌্যাব-৭ এর পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত তিনজন পলাতক আসামি গ্রেফতার।
চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা-মাদক ও এসিড নিক্ষেপ মামলার ওয়ারেন্টভুক্ত তিনজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শনিবার (২৬ এপ্রিল) র‌্যাব-৭ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর পাঁচলাইশ, ভূজপুর ও হাটহাজারী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামিরা হলেন, ভূজপুর থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. লোকমান (৫০), হাটহাজারী থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. লিটন (৩৫) এবং পাঁচলাইশ থানার এসিড নিক্ষেপ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রুপন কর্মকার প্রকাশ অভি বড়ুয়া (৩৫)।

র‌্যাব-৭ জানায়, আসামিরা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন, রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat