×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৭
  • ২৩৩৪৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘হিমোগ্লোবিন’-এর কার্যক্রম উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
‘মানবতার শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে বাঁচাই প্রাণ’ শীর্ষক স্লোগান নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে আজ রক্ত দাতা ও গ্রহিতাদের ডিজিটাল প্লাটফর্ম  ‘হিমোগ্লোবিন’-এর কার্যক্রম শুরু হয়েছে। 
আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘হিমোগ্লোবিন’-এর কার্যক্রম উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সালাম শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, রক্তের তথ্য সংরক্ষণ ও আপডেট করা, দ্রুততম সময়ে রক্তদাতা খুঁেজ দেয়া, স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সংখ্যা বাড়ানো, নিয়মিত রক্তদাতাদের স্বীকৃতি-সহ একটি সমন্বিত প্লাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। রক্তের তথ্য সংরক্ষণের একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম হচ্ছে ‘হিমোগ্লোবিন’।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, www.hemoglobin-nil.com ওয়েবসাইটে গিয়ে জন্ম তারিখ, মোবাইল নম্বর, পিতা ও মাতার নাম, ব্লাড গ্রুপ উল্লেখ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat