×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৯
  • ৫৪৬৫৪৯৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। সাবলীল ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার সাদমান ইসলাম। এটি তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এরপর জোড়া উইকেট হারালেও চালকের আসনে থেকে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। এখনও ২২ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।   
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে দিন শেষ করেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনের শুরুতেই আরও এক উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। এতে ২২৭ রানে অলআউট হয় সফরকারীরা। ৬০ রান খরচায় ৬ উইকেট নেন তাইজুল।
জবাবে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। সাবলীল ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার।
ফিফটি তুলে নেন সাদমান। ২৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে দলীয় ১১৮ রানে ৮০ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরে যান বিজয়।
এরপর ক্রিজে আসা মুমিনুল হককে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন সাদমান। ১৪২ বলে সেঞ্চুরি তুলে নেন এই টাইগার ওপেনার। মুমিনুলকে সঙ্গে নিয়ে ৭৬ রানের জুটি গড়েন সাদমান।
তবে দলীয় ১৯৪ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল ৬৪ বলে ৩৩ ও সাদমান ১৮১ বলে ১২০ রান করে আউট হন। ৫৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শান্ত ২ ও মুশফিক ৯ রানে অপরাজিত আছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat