×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৯
  • ২৩৪৩৩৬০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন করা হয়েছে।
আজ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই বই মেলার উদ্বোধন করা হয়। প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত। এতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইয়ে ৩০ শতাংশ ও অন্যান্য প্রকাশনীর বইয়ে ২৫ শতাংশ ছাড় রয়েছে। মেলা চলবে আগামী ৩ মে পর্যন্ত।
বইমেলা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ মেলা পরিদর্শন করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও মেলায় এসে স্টল থেকে বই নিয়ে পড়তে দেখা যায়।
বইমেলার ইনচার্জ অমিত চক্রবর্তীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম তপন ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিনিধি রাজন দত্ত মজুমদার প্রমুখ।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, বই সবচেয়ে বড় বন্ধু এবং বই কিনে কেউ দেউলিয়া হয় না। এগুলো খুব জনপ্রিয় প্রবাদ বাক্যের মর্যাদা লাভ করেছে। শারীরিক স্বাস্থ্যের জন্য দুধ যেমন উপকারী, মানসিক স্বাস্থ্যের জন্য তেমন উপকারী হচ্ছে বই। তাই আমরা বইকে আজ ছাত্রছাত্রী ও সর্বস্তরের জনগণের দোরগোড়ায় এনে দিলাম। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat