×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৩
  • ৩৪৪৩৫৬৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শনিবার নারায়ণগঞ্জে নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন খাদ্য উপদেষ্টা।
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল। এসব ভুয়া কার্ড বাতিল করে নতুন ‘স্মার্টকার্ড’ দেওয়া হবে। 

আজ শনিবার বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আলী ইমাম মজুমদার বলেন, ‘আমাদের দেশে চালের দাম সহনীয় হয়ে আসছে। তবে চালের দাম একেবারে কমে যাওয়া ঠিক না। কারণ কৃষককেও ন্যায্য দাম দিতে হবে। কৃষক ন্যায্য দাম পেলে তারা উৎপদানে উৎসাহ পাবেন।’ 

খাদ্য উপদেষ্টা বলেন, আমাদের দেশে গমের চাহিদা ৭০ লাখ টন। এরমধ্যে উৎপাদন হয় ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টন গম আমদানি করতে হয়। এরমধ্যে বেশির ভাগ আমদানিকারকই বেসরকারি। 

তিনি বলেন, ‘এবার বোরোর ভাল ফলন হয়েছে। ইনশাআল্লাহ, আমরা একটা ভালো মজুদ গড়ে তুলতে পারব। বোরোর সঙ্গে অন্য ফসলের উৎপাদন ভাল হলে সরকারের যে খাদ্য বিষয়ক কর্মসূচি রয়েছে তার সুবিধাভোগীর সংখ্যাও বাড়ানো যাবে।’ 

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat