×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৪
  • ৩৪৪৫৪৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকার গ্রামাঞ্চলে রাতের বেলায় একটি যাত্রীবাহী মিনিবাস ট্যাক্সি এবং একটি পিক-আপ ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। রোববার পরিবহন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জোহানেসবার্গ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রাদেশিক পরিবহন মুখপাত্র উনাথি বিনকোস কর্মকর্তা সম্প্রচারক নিউজ রুম আফ্রিকাকে জানিয়েছেন, শনিবার থেকে রোববার মধ্যরাতে জোহানেসবার্গ থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দক্ষিণে পূর্ব কেপ শহর মাকোমার কাছে দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিনকোস বলেন, নিহতদের মধ্যে উভয় যানবাহনের চালকও রয়েছেন। কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানার জন্য তদন্ত করা হবে।

নিহতদের মধ্যে ১৩ জন যাত্রী ছিলেন  মিনিবাসটি কন্স শহর থেকে প্রায় ১ হাজার কিলোমিটারের দূরত্ব কেপটাউনে যাচ্ছিল বলে জানা গেছে।

দক্ষিণ আফ্রিকার একটি উন্নত এবং ব্যস্ত সড়ক ব্যবস্থা রয়েছে। তারপরও দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনার হারও বেশি, যার বেশিরভাগই দ্রুতগতি, বেপরোয়া গাড়ি চালানো এবং রাস্তার অনুপযুক্ত যানবাহনের কারণে হয়ে থাকে। 

রোড ট্রাফিক ম্যানেজমেন্ট কর্পোরেশনের সর্বশেষ তথ্য অনুসারে, ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ১১ হাজার ৮শ’ জনেরও বেশি প্রাণহানি ঘটেছে, যার মধ্যে পথচারী প্রায় ৪৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat