×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৭
  • ৩৪৪৫৩৮৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অভিযানে সঞ্জীব কুমার দাস (৪৪) নামে এক দালালকে আটক করেছে দুদক।
একাধিক দুর্নীতির অভিযোগে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র বরিশাল কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

অভিযানে একজনকে কারাদণ্ড দিয়েছে দুদকের ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বরিশাল নগরীর জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় বিআরটিএ অফিসে এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে সঞ্জীব কুমার দাস (৪৪) নামে এক দালালকে আটক করেছে দুদক। তিনি বরিশাল নগরের ৮ নম্বর ওয়ার্ড দপ্তরখানা এলাকার শম্ভুনাথ দাসের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানটি পরিচালনা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা। 

পরে অভিযানে যুক্ত হন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূঁইয়া। এ সময় আটক সঞ্জীব কুমার দাসকে এক মাসের কারাদণ্ড এবং দুইশ’ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে রাজ কুমার সাহা জানান, দুদকের ছদ্মবেশী কর্মকর্তাদের কাছে দু’টি ড্রাইভিং লাইসেন্স করতে ২১ হাজার টাকা দাবি করেন আটক দালাল। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat