×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৪
  • ৬৫৫৫৭৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে বসেছে কানের ৭৮তম আসর। বিশ্বের সিনেমাপ্রেমীরা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সেখানে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা শুরু হয়েছে। এবার ভারত থেকেও কানে গেছেন অনেক তারকা। তাদেরই একজনকে কানের প্রথম দিন দেখা গেছে রেড কার্পেটে। তবে নিজের লুক দিয়ে ফ্যাশনপ্রেমীদের মন জয় করতে পারেননি সেই ভারতীয় অভিনেত্রী।
২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ভিন্ন রুপেই ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। অফ শোল্ডার গাউন। তাতে নানা রঙের মিলমিশ। কানেও ছিল মানানসই দুল। হাতে ছিল প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ক্লাচ। চোখে নীল রঙের আইশ্যাডো। হেয়ারস্টাইলের কায়দাও বেশ নাটকীয়তার ছোঁয়া। সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড।
কিন্তু উর্বশীর এই সাজে প্রশংসার বদলে জুটছে সমালোচনা। কান উৎসবে ভিন্ন সাজে নিজেকে জাহির করে শুনছেন কটাক্ষ।
অভিনেত্রীর এই অতিরিক্ত রূপসজ্জা দেখে ধেয়ে আসছে একের পর এক নেতিবাচক কমেন্ট। কেউ লিখলেন, ‘জঘন্য সাজ।’ কেউ আবার লিখলেন, ‘উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালা হবে।’ অনেকে আবার ‘এআই’ বলে বিদ্রুপও করেন। বেশিরভাগ ফ্যাশনপ্রেমী যে পছন্দ  করতে পারছেন না উর্বশীর এই সাজসজ্জা, তা তারা মন্তব্য করে বুঝিয়ে দিয়েছেন।
এবারের কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো আলিয়া ভাটের অংশ নেওয়ার কথা ছিল, তবে তিনি যাচ্ছেন না। কাশ্মীরে হামলার পর ভারতে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, তা মাথায় রেখে কানে যাওয়া বাতিল করেছেন তিনি।
তবে বরাবরের মতো কানে থাকবেন ঐশ্বরিয়া রাই বচ্চন, এমনটাই আশা তার অনুরাগীদের। এছাড়া জাহ্নবী কাপুর, ইশান খাট্টার, প্রযোজক করণ জোহর ও নির্মাতা নীরাজ গাইওয়ানও থাকবেন উৎসবে। থাকবেন লাপাতা লেডিসের অভিনেত্রী নিতানশি গোয়েল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat