×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৫
  • ৩৪৪৪৩৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা এড়িয়ে একটি চুক্তি হওয়ার পথে রয়েছে।

দোহা থেকে এএফপি জানায়, কাতার সফররত ট্রাম্প বলেন, 'আমরা ইরানে পারমাণবিক ধুলোর সৃষ্টি করব না। মনে হচ্ছে, এটি না করেই আমরা একটা চুক্তির দিকে এগোচ্ছি।'

ট্রাম্পের এই বক্তব্যের পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমে যায়। তিনি জানান, ইরান থেকে আসা সাম্প্রতিক বক্তব্য তাকে আশাবাদী করেছে।

'আপনারা হয়তো আজকের সংবাদ পড়েছেন—ইরান চুক্তির শর্ত মেনে নিয়েছে বলেই মনে হচ্ছে,' বলেন ট্রাম্প। তবে তিনি কোন বক্তব্যের কথা বলছিলেন, তা স্পষ্ট করেননি।

তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি শামখানি মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ওপর বিস্তৃত নিয়ন্ত্রণ মেনে নিতে প্রস্তুত রয়েছে।

শামখানি জানান, যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা তুলে নেয়, তবে ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ছেড়ে দিতে পারে।

এ সময় ট্রাম্প কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'ইরান ভাগ্যবান যে তার পাশে এই আমির রয়েছেন। তিনি আসলে তাদের পক্ষেই লড়ছেন। তিনি চান না আমরা ইরানের ওপর কোনো নির্মম আঘাত হানিই।'

উল্লেখ্য, ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা গড়ে তোলার চেষ্টা করছেন, কারণ তিনি চান না ইসরাইল তেহরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে সামরিক হামলা চালাক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat