×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৫
  • ৩২৪৩২৭২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুরের উদ্যোগে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে এই আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার জেলার রাজবাড়ী মাঠে এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ, উত্তর) মো. রবিউল হাসান।

এতে বক্তব্য রাখেন, গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) মো. মোজাম্মেল হোসেন, কৃষক প্রতিনিধি কামাল হোসেন, কৃষি উদ্যোক্তা মরিয়ম আক্তার লাবণ্য লতা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম খান।

গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম খান বলেন, মেলায় প্রদর্শিত কৃষিপণ্য দেখে আগত দর্শনার্থীদের মধ্যে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

তিন দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত থাকবে। মেলায় ২৫টি স্টলে প্রদর্শন করা হয়েছে বিভিন্ন ধরনের ফলমূল, সবজি, বীজ ও আধুনিক রোপণ পদ্ধতি, কৃষি যন্ত্রপাতি, জৈব বালাইনাশকের ব্যবহার, ভার্মি কম্পোস্ট, ইত্যাদি।

মেলায় উন্নত প্রযুক্তি ও নিয়মাবলির লিফলেট বিতরণ করা হয়েছে। কৃষকদের মাঝে ফলের চারা বিতরণ করা হয়েছে। কৃষি উদ্যোক্তারা নার্সারিসহ বিভিন্ন কৃষি পণ্যের স্টল স্থাপন করেছেন। মেলায় প্রদর্শিত কৃষিপণ্য দেখে আগত দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat