×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-০৯-২২
  • ৪৩৪৫৪৬৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইলি ও ফিলিস্তিনিরা দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য আলোচনা না করা পর্যন্ত, জার্মানি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না। 

ফ্রাঙ্কফুর্ট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রাক্কালে জার্মানি একথা জানিয়েছে। 

রোববার অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা ও পর্তুগাল  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সও এই অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে।  

এই স্বীকৃতির লক্ষ্য হল— গাজায় ইসরাইলের অভিযানের ওপর চাপ সৃষ্টি করা। ইসরাইলের এই অভিযানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং সেখানকার বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে।

ইসরাইলের মিত্রদের কাছ থেকেও এই হামরার তীব্র নিন্দা জানানো হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেন, ‘একটি আলোচনার মাধ্যমে দ্বি-রাষ্ট্রীয় সমাধান হল সেই পথ, যা ইসরাইলি ও ফিলিস্তিনিদেরকে শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাসের সুযোগ করে দিতে পারে।’

তিনি আরো বলেন,  জার্মানির জন্য, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি প্রক্রিয়ার শেষেই আসবে। তবে এই প্রক্রিয়াটি এখনই শুরু হওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat