×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৪
  • ৩৪৫৪৩৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুধবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এ্যান্টেনিও আলেসান্দ্রে বৈঠক করেছেন। ছবি : সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এ্যান্টেনিও আলেসান্দ্রে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন। 

আজ বুধবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

উভয় পক্ষ দু'দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ইতালির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ যে কোনো সময়ের থেকে ভালো। ইতালির বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দিতে বাণিজ্য মন্ত্রণালয় সচেষ্ট থাকবে। 
ইতালির রাষ্ট্রদূত এ্যান্টেনিও আলেসান্দ্রে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে তার দেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশে ইতালীয় বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরকে উৎসাহিত করতে আমরা আগ্রহী। বিশেষ করে মাঝারি ও ক্ষুদ্র শিল্পখাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। 

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. আব্দুর রহিম খান ও ডেপুটি হেড অব মিশন ফেডরিকো জামপারেল্লি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat