×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৪
  • ২৩৫৪৬৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলায় আজ ‘২০২৫-২০২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ পুকুর প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।

এ সময় জেলা মৎস্য দপ্তর সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার জানান, নিয়মিতভাবে সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্ত করার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।

এদিন ৩৩৪ কেজি রুই জাতীয় পোনামাছ উপজেলার ১৮টি বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্ত ও বিতরণ করা হয়। এর মধ্যে রুই ৪০ শতাংশ, কাতলা ৩০ শতাংশ এবং মৃগেল ৩০ শতাংশ ছিল। নির্বাচিত জলাশয়ের প্রতিনিধি কর্তৃক এসব পোনা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat