×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ২৩৪৩৫৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা কয়ছর এম আহমদ।
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ বলেছেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা আমাদের সামাজিক দায়িত্ব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে যাতে কোনো দুষ্কৃতিকারী অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন। শত বছরের যে ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য বাংলাদেশে বিদ্যমান, সেটি ধরে রাখতেই সবাইকে কাজ করতে হবে।

বুধবার সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। কয়ছর এম আহমদ উপজেলার ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার শুভেচ্ছা জানান।

কয়ছর এম আহমদ আরো বলেন, বাংলাদেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কিছু নেই। এ দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান। বিএনপি অতীতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। 

মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, আনছার উদ্দিন, আব্দুল মুকিত, নূর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, সদস্য সচিব রওশন খান সাগর, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা আব্দুস সোবহানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat