×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ৪৩৫৫০৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী।
বগুড়ায় প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে পরিবেশ ভবন প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত প্রদর্শনীতে প্লাস্টিকের বিকল্প উৎপাদনকারী ১০টি প্রতিষ্ঠান অংশ নেয়।
পরে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে ‘প্লাস্টিকের বিকল্প ব্যবহার’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক ছাড়াও বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন খুরশিদ আলম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ, বাপার জেলা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালায় প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক, সরকার ঘোষিত নিয়ন্ত্রণ কার্যক্রম এবং বিকল্প পণ্যের বিপণন কৌশল তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat