×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ৪৩৫৪৬৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, তিনি ভেনিজুয়েলার ব্যাপারে ‘একরকম’ সিদ্ধান্ত নিয়েছেন।

ওয়েস্ট পাম বিচ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ফ্লোরিডা রাজ্যে ভ্রমণকালে এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি একরকম সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের বলতে পারছি না যে, সেটা কী। তবে, ভেনিজুয়েলার সঙ্গে মাদকের চোরাচালান বন্ধ করার ক্ষেত্রে আমরা অনেক অগ্রগতি অর্জন করেছি।’

ওয়াশিংটন সম্প্রতি ল্যাটিন আমেরিকায় যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও কয়েক হাজার সৈন্য মোতায়েন করেছে। মাদক চোরাচালানের অভিযোগে ২১টি নৌকায় হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে।

গত মঙ্গলবার বিশ্বের বৃহত্তম বিমানবাহী জাহাজ ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড এই অঞ্চলে মাদক পাচার রোধে সহায়তা করার লক্ষ্যে ল্যাটিন আমেরিকায় পৌঁছেছে।

মার্কিন সামরিক মোতায়েনের মধ্যে রয়েছে পুয়ের্তো রিকোতে পাঠানো এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান  ও ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর জাহাজ।

কারাকাস আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের এসব মোতায়েন ছদ্মবেশে শাসনব্যবস্থা পরিবর্তনের একটি চক্রান্ত।

সিবিএস নিউজ গত বুধবার একাধিক সূত্রের বরাতে জানিয়েছে, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ট্রাম্পকে ভেনিজুয়েলায় সম্ভাব্য অভিযানের জন্য বিকল্পগুলোর আপডেট উপস্থাপন করেছেন, যার মধ্যে স্থলপথে হামলাও অন্তর্ভুক্ত।

গত ২ নভেম্বর এক সাক্ষাৎকারে ট্রাম্প ভেনিজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়ানোর বিষয়টি উড়িয়ে দেন। তবে, নিকোলাস মাদুরোকে ‘মাদক সম্রাট’ বলে অভিহিত করে ট্রাম্প বলেন, তার দিন ফুরিয়ে গেছে।

কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোও অভিযোগ করেছেন, মার্কিন সামরিক মোতায়েনের চূড়ান্ত লক্ষ্য হলো— ভেনিজুয়েলার তেল সম্পদ দখল করা ও ল্যাটিন আমেরিকাকে অস্থিতিশীল করা।

ভেনিজুয়েলা তাদের উপকূলে ক্রমবর্ধমান মার্কিন নৌ উপস্থিতি মোকাবিলায় দেশব্যাপী নিজস্ব সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat