×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ৩২৪৩৪৫১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সত্যিকারের সংস্কারের জন্য অবকাঠামোগত পরিবর্তন জরুরি। সকল স্তরের নারীদের সুরক্ষা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। 

তিনি বলেন, দেশে যে কোনো জায়গায় নারী ও শিশু নির্যাতনের তথ্য ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রণালয়ে পৌঁছাতে হবে এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং গণঅভ্যুত্থানের পরবর্তী তরুণ প্রজন্ম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ‘কুইক রেসপন্স টিম’ ভিকটিমের কাছে পৌঁছে যাবে।

আজ সোমবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ ২০২৫- এর গৃহীত কার্যক্রম উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

উপদেষ্টা বলেন, ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আগামীকাল ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবং এটা শেষ হবে আগামী ১০ ডিসেম্বর। এই সময়কালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যেকটা কর্মকর্তা-কর্মচারী সচেষ্টভাবে নারী নির্যাতন প্রতিরোধে কর্মক্ষম থাকবে। তিনি বলেন, এ কার্যক্রম এই ১৬ দিনের নয়, এই কার্যক্রম সারাবছর চলতে থাকবে। 

উপদেষ্টা বলেন, একটি আলোকিত সমাজে মেয়েদের প্রতি, ‘শিশুদের প্রতি, নারীর প্রতি যে স্বাভাবিক সম্মানবোধটুকু থাকে সেটা যখন ভাঙতে শুরু করে সেই সমাজ কিন্তু সার্বিকভাবে ভাঙতে থাকে। আমরা এটার একটি চরম রূপ দেখেছি গত ১৬ বছরে একটি স্বৈরাচারী পরিবেশে। এ রূপ আমরা আর দেখতে চাই না। আমরা সরকার গঠনের পরে নারী ও শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি।’

সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরে মহাপরিচালক জিনাত আরা, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat