×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ২৩৪৩৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. আমিনুল ইসলাম মতবিনিময় করেছেন। আজ সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  
সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে বলেন, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন সিরাজগঞ্জের উন্নয়ন অগ্রযাত্রায় প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করবেন। জেলার বিভিন্ন দপ্তরের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনকে আরও স্বচ্ছ ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে তিনি স্বাগত জানান।
সভায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম বাবু, সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ইসমাঈল হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার সমস্যা, উন্নয়ন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানোর নানা দিক তুলে ধরেন। জেলা প্রশাসক গণমাধ্যমকর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, সিরাজগঞ্জকে একটি আধুনিক, মানবিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat