×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ৬৭৬৬৬১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সোমবার বলেছেন, কম্বোডিয়ার সঙ্গে প্রাণঘাতী সীমান্ত সংঘাত নিরসনে গত অক্টোবরে যে চুক্তি হয়েছিল, সেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকে ঘিরে ওয়াশিংটনের চাপে তড়িঘড়ি করে সম্পন্ন হয়েছিল।

কুয়ালালামপুর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত বিরোধ নিরসন এবং উত্তেজনা কমাতে গত অক্টোবর মাসে কুয়ালালামপুরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে, পরের মাসে তা স্থগিত হয়ে যায়।

এ বিষয়ে থাই পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও বলেন, আমি খেয়াল করেছি, আমরা যৌথ ঘোষণাটি দিতে তাড়াহুড়ো করেছি। কারণ, যুক্তরাষ্ট্র চেয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের সময় ঘোষণাটি স্বাক্ষর হোক।

তিনি মালয়েশিয়ার রাজধানীতে সাংবাদিকদের বলেন, এর অর্থ হলো— যত তাড়াতাড়ি সম্ভব, ততই ভালো। কিন্তু কখনো কখনো আমাদের সত্যিই বসে আলোচনা করতে হয়, যাতে আমরা যে বিষয়গুলোতে একমত হই তা যেন সত্যিই কার্যকর হয়, সত্যিই সম্মানিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat