×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ৫৫৫৩৫৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত
প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা গণমাধ্যমের প্রতিপক্ষ হওয়ার পাশাপাশি সরকারেরও প্রতিপক্ষ। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) ষষ্ঠ সম্প্রচার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজওয়ানা হাসান বলেন, ‘মতপার্থক্য থাকলে আলাদা পত্রিকা গড়ে তোলা যায়, গণমাধ্যমে আগুন দিয়ে সমস্যা সমাধান হয় না।  ভয় দেখানোর কাজ যারা করে, তারা আমাদের অভিন্ন প্রতিপক্ষ। একে অপরকে প্রতিপক্ষ ধরে রাখলে লড়াই সম্ভব নয়।’
হামলা ঠেকাতে সরকারের তৎপরতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রোঅ্যাকটিভ হওয়া প্রয়োজন ছিল। গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরাও ক্ষতির মুখে পড়েছি, সেটা আমরা বুঝি।’
এ ছাড়া তিনি জুলাই গণ-অভ্যুত্থানে প্রথম আলো, ডেইলি স্টার, নিউ এজ, চ্যানেল টোয়েন্টিফোর ও যমুনা টিভির ভূমিকা তুলে ধরেন। দেড় মাসের দায়িত্বকাল উল্লেখ করে তিনি বলেন, এ সময়ে সম্প্রচার কমিশন ও প্রেস কমিশন অধ্যাদেশ জারি এবং তথ্য কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন।
অনুষ্ঠানে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর অভিযোগ করেন, সরকারের কোনো অংশ প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটতে দিয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কামাল আহমেদ, সারা হোসেন, খায়রুল আনোয়ার, ফাহিম আহমেদ, মো. আল মামুন, তালাত মামুন, ইলিয়াস হোসেন ও মিল্টন আনোয়ার।

গত ১৮ ডিসেম্বর রাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে লুটপাটের ঘটনাও ঘটে। ঘটনাস্থলে গিয়ে হেনস্তার শিকার হন নূরুল কবীর। এ হামলাকে গণমাধ্যমকর্মীরা ‘কালো দিন’ উল্লেখ করে দেশের বিভিন্ন মহল নিন্দা জানাচ্ছে। বিজেসির সম্মেলনেও ওই হামলার বিষয়টি আলোচনায় উঠে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat