×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৬-০১-১২
  • ৫৬৫৫৪৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তকে বাংলাদেশ সরকার গুরুত্বের সঙ্গে স্বীকৃতি দিয়েছে এবং বাহিনীতে যোগদানের বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করছে।

আজ সোমবার তিনি  বলেন, আমরা আইএসএফ গঠনের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের গুরুত্ব স্বীকার করি। কিছু মুসলিম দেশও এই বাহিনীতে অংশগ্রহণে আগ্রহী। বাংলাদেশও বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করছে।

বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে সবচেয়ে বেশি অবদান রাখা দেশগুলোর মধ্যে একটি এবং ফিলিস্তিনের ন্যায্য অধিকারের প্রতি দৃঢ় সমর্থক। 

তিনি বলেন, আইএসএফে অংশগ্রহণে আমাদের আগ্রহ কয়েকটি নীতি পূরণের ওপর নির্ভরশীল। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-আইএসএফ অস্থায়ী হবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি স্পষ্ট ম্যান্ডেটের আওতায় কাজ করবে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও সকল ইসরাইলি বাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে এবং গাজার দায়িত্ব ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করতে হবে।

প্রেস সচিব বলেন, আমরা লক্ষ্য করছি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০২৫ সালের ১৭ নভেম্বর রেজল্যুশন ২৮০৩ গ্রহণ করেছে, যার মধ্যে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। নিরাপত্তা পরিষদের সব মুসলিম দেশ এই এই রেজল্যুশনের পক্ষে ভোট দিয়েছে।

তিনি আরও জানান, অন্যান্য আরো কিছু আরব ও মুসলিম দেশও যৌথভাবে নিরাপত্তা পরিষদে রেজল্যুশনটি গ্রহণের সুপারিশ করেছে।

শফিকুল আলম বলেন, আমরা ফিলিস্তিনিদের আত্ম-নিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে আল কুদস আল শরিফকে রাজধানী করে একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থনে অটল।

তিনি বলেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ গাজায় ইসরাইলের গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে এর অবসান ও গাজা থেকে সমস্ত ইসরাইলি বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat