×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০১-১৩
  • ৭৬৮৭৭৮৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরিতে সোমবার চোখধাঁধানো লাভার ফোয়ারা ছুড়তে দেখা গেছে। এটি বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি হিসেবে সুনাম আরো জোরালো করেছে।

লস অ্যাঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে জেগে ওঠার পর গত এক বছরেরও বেশি সময় ধরে কিলাউয়া নিয়মিতভাবে হাজার হাজার টন গলিত শিলা ও গ্যাস উদগীরণ করছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর আগ্নেয়গিরি বিশেষজ্ঞরা জানান, উজ্জ্বল লাভা আকাশে ১ হাজার ৫০০ ফুট (৪৬০ মিটার) পর্যন্ত ছিটকে উঠছে এবং ধোঁয়া ও গ্যাসের কুণ্ডলি ২০ হাজার ফুট উচ্চতায় পৌঁছাচ্ছে।

ইউএসজিএস জানায়, এ ধরনের অগ্ন্যুৎপাত সাধারণত প্রায় এক দিন স্থায়ী হয়। তবে, এর মধ্যেই সর্বোচ্চ ১ লাখ টন সালফার ডাই-অক্সাইড নির্গত হতে পারে।

এই গ্যাস বায়ুমণ্ডলে দৃশ্যমান কুয়াশা তৈরি করে— যা আগ্নেয়গিরির ধোঁয়াশা এবং শ্বাস-প্রশ্বাসসহ নানা স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।

এছাড়া আগ্নেয়গিরির কাচের সূক্ষ্ম কণা বাতাসে ছড়িয়ে পড়ছে। হাওয়াইয়ান আগ্নেয়গিরির দেবী পেলের নামে নামকরণ করা এই সূক্ষ্ম তন্তুগুলো অত্যন্ত ধারালো এবং ত্বক ও চোখে জ্বালা সৃষ্টি করতে পারে।

১৯৮৩ সাল থেকে কিলাউয়া অত্যন্ত সক্রিয় এবং তুলনামূলকভাবে নিয়মিত অগ্ন্যুৎপাত ঘটিয়ে আসছে।

হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত ছয়টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে এটি একটি; এই দ্বীপপুঞ্জে বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরি মাউনা লোয়া রয়েছে।

প্রতিবেশী মাউনা লোয়ার তুলনায় কিলাউয়া আকারে ছোট হলেও এটি অনেক বেশি সক্রিয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat