×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৬-০১-১৮
  • ৪৫৩৫৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেকে দুস্থ, অসহায় ও শীতার্তদের মধ্যে সেনাবাহিনী শীতবস্ত্র ও মানবিক সহায়তা  প্রদান করেছে।

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে আজ রোববার সকালে অদিতি পাবলিক স্কুল মাঠে এসব সহায়তা প্রদান করা হয়। 

এ সময় ৬ নম্বর আদর্শ পাড়া, কিয়াংঘাট, সেগুন বাগান, আনসার টিলা ও পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের দুই শতাধিক পাহাড়ী ও বাঙালি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও মানবিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তারেকুল ইমরান, পিএসসি।

এ সময় বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক, ৩৬নং সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা, বাঘাইহাট বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন ও মো. রায়হান হোসেন, বাজার সভাপতি নাজিম উদ্দীন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ ও মানবিক সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেকুল ইমরান বলেন, সেনাবাহিনী পাহাড়ের দুর্গম প্রত্যন্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি এলাকায় বসবাসরত সকল সম্প্রদায়ের আর্তসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat