×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৬-০১-১৯
  • ৬৫৭৬৯৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড ও নাথান এলিসকে ছাড়াই বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বিশ্বকাপ বিবেচনায় বিশ্রামে থাকবেন শীর্ষ এই পাঁচ খেলোয়াড়।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা ১০ জন ক্রিকেটারকে পাকিস্তান সফরে রাখা হয়েছে।

কামিন্স-ম্যাক্সওয়েলরা না থাকায় পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া দলে সুযোগ হয়েছে সিন অ্যাবট, মাহলি বিয়ার্ডম্যান, জ্যাক এডওয়ার্ডস, বেন ডোয়ারশুইস, মিচেল ওয়েন, জশ ফিলিপ ও ম্যান রেনশর। এদের মধ্যে টি-টোয়েন্টি দলে নতুন মুখ পেসার বিয়ার্ডম্যান, পেস বোলিং অলরাউন্ডার এডওয়ার্ডস এবং ব্যাটার রেনশ।

চলমান বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সের হয়ে বিয়ার্ডম্যান ৮ উইকেট এবং সিডনি সিক্সার্সের হয়ে ১৫ উইকেট শিকার করেছেন এডওয়ার্ডস।

টি-টোয়েন্টি দলে প্রথম ডাক পেলেও, অস্ট্রেলিয়ার হয়ে ১৪টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলেছেন রেনশ। বিগ ব্যাশে ১৫৩.৫৫ স্ট্রাইক রেটে ৩২৪ রান করেছেন রেনশ।

আগামী ২৯ ও ৩১ জানুয়ারি এবং পহেলা ১ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে লাহোরে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), সিন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান, কুপার কনলি, বেন ডোয়ারশুইস, জ্যাক এডওয়ার্ডস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেম্যান, মিচ ওয়েন, জশ ফিলিপ, ম্যাথু রেনশ, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও এডাম জাম্পা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat