×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০১-১৯
  • ৬৭৬৬৭০১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সোমবার হবিগঞ্জের নিমতলায় গণভোটের প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দেন
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে ধারণ করতে চায় সরকার। জনগণ যদি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে এ উদ্যোগকে সমর্থন করে, তবে দেশে আর সর্বগ্রাসী ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

তিনি বলেন, ক্ষমতা আঁকড়ে রাখার মানসিকতা থেকে নামমাত্র নির্বাচন আয়োজন করে দেশে যে প্রহসনমূলক শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, গণভোটের মাধ্যমে তা পরিহার করা সম্ভব হবে।

আজ সোমবার দুপুরে হবিগঞ্জের নিমতলায় গণভোটের প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি সত্যিকার অর্থে ফ্রি, ফেয়ার ও ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতীতে সরকার নির্ধারণ করত কারা ক্ষমতায় আসবে, কিন্তু এবার জনগণ যাকে ভোট দেবে, সেই দলই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।’

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে তিনি আসন্ন নির্বাচনে ভোটের বাক্স পাহারা দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat