×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০১-২০
  • ৩৫৬৫৮৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানে ভারী তুষারপাতের মধ্যে শতাধিক গাড়ির সংঘর্ষের পর সড়ক পরিষ্কার করার কাজ করছে। সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

মিশিগান স্টেট পুলিশ জানায়, তুষারে ঢাকা সড়কে আই-১৯৬ করিডোরে বড় ট্রাক ও অন্যান্য যানবাহনের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে বহু মানুষ আহত হয়েছেন। তবে, কেউ মারা যাননি বলে ধারণা করা হচ্ছে। সংঘর্ষের পর একাধিক গাড়ি সড়ক থেকে ছিটকে পড়ে।

সোমবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ৩০ থেকে ৪০টি সেমি-ট্রাক একসঙ্গে আটকে পড়ে। সাধারণত ব্যস্ত এই আন্তঃরাজ্য মহাসড়কটি কয়েক ঘণ্টা বন্ধ ছিল।

কর্তৃপক্ষ চালকদের সতর্ক থাকতে বলেছেন। বিপজ্জনক পরিস্থিতিতে গতি কমিয়ে চলার আহ্বান জানানো হয়। 

একই সঙ্গে চলমান শীতকালীন ঝড়ে এলাকায় তুষারপাত অব্যাহত রয়েছে। বাতাসের শীতলতা মিলিয়ে তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ৮ ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস ২২ ডিগ্রিসেলসিয়াসে।

জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানায়, রাতভর ‘তুষারপাত ও উড়ন্ত তুষার’ অব্যাহত থাকতে পারে। 

এতে আরও চার ইঞ্চি পর্যন্ত তুষার জমার আশঙ্কা রয়েছে। ফলে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য মিশিগানের কিছু এলাকায় মোট তুষারপাতের পরিমাণ ১৪ ইঞ্চি বা প্রায় ৩৫ দশমিক ৫ সেন্টিমিটারে পৌঁছাতে পারে।

এনডব্লিউএস এক বিবৃতিতে জানায়, ওই এলাকায় ভ্রমণ না করাই শ্রেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat