×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০১-২০
  • ৪৩৩৫৪৬০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাবুলের একটি রেস্তোরাঁয় বোমা হামলায় অন্তত একজন চীনা নাগরিকসহ সাতজন নিহত হওয়ার পর আফগানিস্তানকে চীনের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বেইজিং।

আফগানিস্তানের সঙ্গে চীনের ৭৬ কিলোমিটার দীর্ঘ দুর্গম সীমান্ত রয়েছে। তালেবান সরকারের সঙ্গেও বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, চীন আফগান পক্ষের কাছে জরুরি বার্তা দিয়েছে। এতে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা ও চীনা নাগরিকদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

শহরের পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, সোমবার কাবুলের মধ্যাঞ্চলে ‘চাইনিজ নুডল’ রেস্তোরাঁয় বিস্ফোরণে একজন চীনা এবং আরো ছয়জন আফগান নিহত হয়।

এসআইটিই ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গোষ্ঠীর আঞ্চলিক শাখা। এটি ছিল চীনা নাগরিকদের লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলা।

কাবুল পুলিশের মুখপাত্র জানান, শার-ই-নও এলাকায় অবস্থিত রেস্তোরাঁটিতে মূলত চীনা মুসলমানরা যায়।

বেইজিং জানায়, হামলায় পাঁচজন চীনা নাগরিক আহত হয়েছে। একই সঙ্গে আফগানিস্তান ভ্রমণে চীনা নাগরিকদের সতর্ক করা হয়েছে।
 
তালেবান কর্মকর্তারা দেশে নিরাপত্তা ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন। বিদেশি সহায়তা কমে যাওয়ায় গুরুত্বপূর্ণ রাজস্ব নিশ্চিত করতে তারা বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat