×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৬-০১-২০
  • ৫৬৬৬৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ বিকেলে নওগাঁর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার।
বর্তমানে মাঠপর্যায়ে ভোটের ইমেজ তেমন না থাকলেও প্রতীক বরাদ্দের পর আবহাওয়া পাল্টে যাবে। প্রচার-প্রচারণা শুরু হলে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার আজ (মঙ্গলবার) এ কথা বলেছেন।

আজ বিকেলে নওগাঁর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডা. বিধান চন্দ্র বলেন, রাস্তা প্রশস্ত না হওয়ায় গণভোটের প্রচারের গাড়িগুলো হয়ত সব জায়গায় যেতে পারছে না। তবে শহর থেকে প্রত্যন্ত বাজার এলাকায় প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া উঠান বৈঠকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশসহ বিভিন্ন সভা-সেমিনারের আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন, যারা নির্বাচনে দায়িত্বে থাকবেন তারা নিজে যে দলই করুন না কেন, অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখবেন। সবাই মিলে জাতিকে যাতে সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারি। 

পরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ও থিম সং প্রচার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat