×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৬-০১-২০
  • ৬৬৫৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার বরগুনায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা।
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সুফল জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

তিনি বলেন, ‘গণভোট নিয়ে সরকারের বক্তব্য স্পষ্ট। ‘হ্যাঁ’ ভোট দিতে জনগণকে উৎসাহিত করবে সরকার। আগামীর ভোটে কোনো ধরনের কারচুপির সুযোগ দেওয়া হবে না।’

আজ মঙ্গলবার বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ের সূবর্ণজয়ন্তী মিলনায়তনে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। 

মো. তৌহিদ হোসেন বলেন, অন্তর্র্বর্তীকালীন  সরকার চায়  একটি সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশের মানুষ ভোট দিতে পছন্দ করে। সরকার নির্বাচনের বিষয়ে সম্পূর্ণ নিরপেক্ষ। সঠিকভাবে ভোট গণনার মাধ্যমে যিনি বেশি ভোট পাবেন তিনিই নির্বাচিত হবেন। সংসদ নির্বাচনের বিষয়ে সরকারের কোনো পক্ষপাত নেই। 

মিডিয়ার ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বরগুনা জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মো. কুদরত- ই- খুদা, সিভিল সার্জন আবুল ফাত্তাহ, নৌবাহিনীর জেলা সমন্বয়কারী ক্যাপ্টেন আবু নাঈম মো. আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  মতবিনিময় সভায় গণভোটের উপর একটি প্রামান্য চিত্র উপস্থাপন করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত বিন সাদেক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat