×
ব্রেকিং নিউজ :
সবকিছু সুষ্ঠু ও স্বচ্ছ থাকলে ১১ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা টাঙ্গাইলে ভোট দিলেন বিএনপির টুকু, জয়ের ব্যাপারে আশাবাদী শতভাগ ভোট দিলেন বিএনপি প্রার্থী মিনু, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সারাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : আসিফ মাহমুদ দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি জয়ের ব্যাপারে আমি দৃঢ়ভাবে আশাবাদী : তারেক রহমান ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : ইসি সানাউল্লাহ পরিবারসহ ভোট দিলেন তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৬-০১-২০
  • ৪৩৫৪৭৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আজ বিকেলে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার পানির ট্যাঙ্ক এলাকায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রংপুর মহানগর বিএনপির ২০ নম্বর ওয়ার্ড শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং এলাকার সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।

রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এবং রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. শামসুজ্জামান সামু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্পেন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, মহানগর বিএনপির সদস্য আলহাজ সালেকুজ্জামান সালেক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন, সদস্য-সচিব জাকারিয়া ইসলাম জিম, জেলা যুবদল নেতা আব্দুল হালিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক নোমান হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো’সহ রংপুরে প্রয়াত সব নেতার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন নিউ ইঞ্জিনিয়ার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নূর ইসলাম।

এর আগে, গতকাল সোমবার রংপুর নগরীর ১৫, ৩১, ১৩ ও  ১২ নম্বর ওয়ার্ডে একই ধরণের মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat