×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০২-০৬
  • ৬৭৬৭৮৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির শরিক দলের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, বাঞ্ছারামপুরকে ঘিরে তাদের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে এ উপজেলাকে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে। 

আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের বটতলা বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। 

এদিন সকাল থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ছলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান।

পথসভায় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক ।

পথসভায় জোনায়েদ সাকি বলেন, মেঘনার ওপর সেতু নির্মাণ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে, যার ফলে ব্যবসা-বাণিজ্য, শিল্প এবং পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি বলেন, এই বিনিয়োগ কার্যক্রমের মূল অংশীদার হবেন বাঞ্ছারামপুরের মানুষই। বিশেষ করে প্রবাসে অবস্থানরত বাঞ্ছারামপুরের নাগরিকরা দেশে অর্জিত অর্থ বিনিয়োগের উপযুক্ত ক্ষেত্র পাবেন। মেঘনার দুই তীরের সড়ক অবকাঠামো উন্নয়ন, পর্যটন খাতে বিনিয়োগ, শিল্প-কলকারখানা স্থাপন, ক্ষুদ্র ও কুটির শিল্প এবং কৃষিখাতে বিনিয়োগের মাধ্যমে এলাকায় বড় ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat