×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৬-০২-০৭
  • ৬৫৭৮৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কিউবা সরকার গতকাল শুক্রবার জরুরি ব্যবস্থা ঘোষণা করেছে, যার লক্ষ্য হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞার কারণে আরও খারাপ হওয়া জ্বালানি সংকট মোকাবিলা করা। 

এর মধ্যে রয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর জন্য চার দিনের কর্মসপ্তাহ চালু করা এবং জ্বালানি বিক্রয়ের ওপর সীমাবদ্ধতা আরোপ করা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

উপ-প্রধানমন্ত্রী অস্কার পেরেজ-অলিভা ফ্রাগা এই সংকটের জন্য ওয়াশিংটনকে দায়ী করেছেন। 

তিনি কিউবার টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সরকার ‘উন্নয়নের হাতছাড়া না করেই আমাদের দেশের প্রাণশক্তি এবং প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করার জন্য প্রথম ও সর্বাগ্রে একাধিক সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।’

তিনি আরও বলেন, ‘জ্বালানী ব্যবহার করা হবে জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবা এবং অপরিহার্য অর্থনৈতিক কার্যক্রম রক্ষার জন্য।’

পেরেজ-অলিভা ফ্রাগা বলেন, ‘নতুন ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে: রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর কর্মসপ্তাহকে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার দিনে সীমিত করা, জ্বালানী বিক্রয়ের ওপর সীমাবদ্ধতা আরোপ, প্রদেশগুলোর মধ্যে বাস ও ট্রেন সেবার সংখ্যা কমানো এবং নির্দিষ্ট পর্যটন প্রতিষ্ঠানগুলো বন্ধ করা।’

১৯৬২ সাল থেকে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার অধীনে ৯৬ লাখ বাসিন্দার এই দ্বীপরাষ্ট্র ছয় বছর ধরে তীব্র অর্থনৈতিক সংকটে নিমজ্জিত রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে কমিউনিস্ট সরকারের ওপর চাপ বাড়িয়েছে।

জানুয়ারির শুরুতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর, হাভানার গুরুত্বপূর্ণ মিত্র ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat