×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০২-০৮
  • ৭৬৬৫৮৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান।
রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসাইন বলেন, আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আমরা জামিনের বিরোধিতা করি। শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন আদালত।
মামলার বিবরণে বলা হয়েছে, গত বছরের জানুয়ারি মাসে তোফায়েলের সঙ্গে ভুক্তভোগী তরুণীর ফেসবুকে পরিচয় হয়। এরপর থেকে ফেসবুক মেসেঞ্জারে তাদের যোগাযোগ হতো। একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠলে তোফায়েল ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। তবে তরুণী তাতে সায় দেননি। তখন আসামি বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক গড়েন।
একপর্যায়ে গত ৩১ জানুয়ারি ঘুরে বেড়ানোর নাম করে ওই তরুণীকে গুলশানের একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন আসামি। কিছুদিনে মধ্যে বিয়ে করবেন এমন আশ্বাস দিয়ে তোফায়েল পরে একাধিকবার ‘ধর্ষণ’ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত ১ আগস্ট ওই তরুণী বাদী হয়ে গুলশান থানায় ধর্ষণ মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. সামিউল ইসলাম গত ৩০ নভেম্বর আদালতে এ অভিযোগপত্র জমা দেন।
মামলা দায়েরের পর উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন বাংলাদেশ 'এ' দলের ক্রিকেটার তোফায়েল। এ দিন বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat