×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৬-০২-০৮
  • ৩৪৫৪৭২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করতে চলেছে বাংলাদেশ। এতে শুল্ক আরোপ ২০ শতাংশ থেকে কমে আসবে। যার ফলে পোশাক শিল্পের উপর শুল্ক শূন্যতে নিয়ে আসার জন্য দরকষাকষি করা হবে— এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিমানের সার্বিক বিষয় নিয়ে মন্ত্রনালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য শুল্ক সমন্বয় করতে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব দিয়েছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিষেবা প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২০৩৫ সালের মধ্যে এর ১৪টি ডেলিভারি দেয়ার কথা রয়েছে।
পরবর্তী সরকার এসে যাতে  উন্নত দেশগুলোর সাথে বাণিজ্য নিয়ে কোনো সমস্যা না হয় এজন্য নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করা হচ্ছে।  এটা তাড়াহুড়োর বিষয় নয়। দেশের সার্বিক স্বার্থেই তা করা হচ্ছে বলে জানিয়েছেন শেখ বশিরউদ্দিন।
উপদেষ্টা বলেন, গত ১ বছরে আন্তর্জাতিক বিভিন্ন রুটে বিমান বাংলাদেশের ভাড়া অর্ধেক কমেছে। আগামী হজ মৌসুমে সৌদি প্রবাসীরা মাত্র ২০ হাজার টাকার টিকেটে দেশে ফিরতে পারবেন বলেও জানান তিনি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat