×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ৫৬৫৫৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এনসিপির মুখপাত্র এবং দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে ১১ দলীয় জোটের পক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন।
নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে মোবাইল ফোন নিষিদ্ধের মতো হঠাৎ করে কোনো সারপ্রাইজ সিদ্ধান্ত আর দেখতে চাই না বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ১১ দলীয় জোটের পক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচনের সার্বিক পরিস্থিতির বিষয়ে আমরা ইতোমধ্যে অনেকবার কথা বলেছি। এখন পর্যন্ত আমাদের দিক থেকে মূল প্রায়োরিটি ছিল যে, একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশন এবং সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবো। আমাদের জোটের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করেও যাচ্ছি।’

তিনি বলেন, ‘গতকাল (রোববার) মোবাইল ফোনের যে বিষয়টি দেখলাম, এরকম সারপ্রাইজ বিষয়গুলোর ক্ষেত্রে আমরা আজকে এসে তাদের (কমিশনের) সাথে আলোচনা করেছি। আমি মনে করি, নির্বাচন কমিশনের এমন কমিউনিকেশন গ্যাপ এবং এই ধরনের সারপ্রাইজ কোনো সিদ্ধান্ত যদি আর সামনে না আসে, তাহলে আমরা হয়ত একটি সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারবো।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রার্থীরা বিভিন্ন কর্মকর্তার কাছে নানা বিষয়ে লিখিত অভিযোগ দিলেও সেটার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে নির্বাচন কমিশনের একটি টাস্ক ফোর্স থাকা প্রয়োজন ছিল, যাতে অভিযোগগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করে একটি জবাব দেওয়া যায়।’

এনসিপির মুখপাত্র আরও বলেন, ‘কোনো অফিসারের ব্যাকগ্রাউন্ড কী, তা ইসির একার পক্ষে জানার সুযোগ নেই। তাই জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত আমরা প্রত্যাশা করেছিলাম, যা আমরা পাইনি। তবে আজ আমরা সুনির্দিষ্ট অনেকগুলো অভিযোগ ও কর্মকর্তার বিষয়ে কমিশনকে বলেছি। আশা করি এ বিষয়ে দ্রুত ফল পাবো।’

আসিফ মাহমুদ বলেন, ‘বিএনসিসিকে কেন্দ্রে না রাখার বিষয়ে কথা শুনেছিলাম। তবে কমিশন আজ জানিয়েছে, তারা বিষয়টি পুনর্বিবেচনা করছে। আমাদের স্পষ্ট দাবি থাকবে, বিএনসিসি যেন কেন্দ্রে থাকে। যেহেতু এবারের নির্বাচনটা একটু ভিন্ন হতে যাচ্ছে, তাই এক্সট্রা ফোর্স থাকলে তা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজে দেবে।’

উল্লেখ্য, আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে আসেন ১১ দলীয় ঐক্যজোট। এ সময় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং দলটির মিডিয়া উইংয়ের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat