×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ৫৬৫৪৭০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠি জেলায় আজ আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় সম্পর্কে বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সস্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন। 

এ সভায় ঝালকাঠির সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, ঝালকাঠি ১ ও ২ আসনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ উপস্থিত ছিলেন। 

ব্রিফিংয়ে সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা, আচরণবিধি বাস্তবায়ন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, অনিয়ম ও অপরাধ দমন এবং নির্বাহী ও বিচারিক দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat